প্রবল বৃষ্টি উপেক্ষা করে বরগুনায় বিএনপিরপ্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরগুনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও সমাবেশ।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল হতে মুষলধারে বৃষ্টি হলেও প্রবাল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন বরগুনা সদর উপজেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে। জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশগ্রহণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জমান মামুন মোল্লা। বেলা ১১.৩০ মিনিটে টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে পৌরমার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বরগুনা বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ রেজবুল কবির, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. আব্দুল ওয়াসী মতিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল মোর্শেদ ফোরকান, যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান মহসিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































